মিরপুর টেস্টে ফিরছে না তামিম।
এমনটাই পরিকল্পনা ছিল গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে।আর সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় মঙ্গলবার দল ঘোষণার পর। এরি মধ্যে দ্বতীয় টেস্টের জন্য দল ঘোষনা করা হলো। তবে তামিম কিন্তু তখন শের-ই-বাংলা স্টেডিয়ামেই ছিলেন। অপেক্ষা রানিং শুরু করার।
আপাতত, শুধু ২-৩দিনের জন্য রানিংই করতে পারবেন বাম হাতি এই ওপেনার। ব্যাটিং শুরু করেছিলেন চোট কাটিয়ে ফেরার লক্ষ্যে। কিন্তু দূর্ভাগ্য রোববার সন্ধ্যায় স্ক্যান রিপোর্ট দেখার পর তাকে কয়েকদিন ব্যাটিং থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। মূলত স্ক্যানটি করার লক্ষ্য ছিলো এটা জানা যে মিরপুর টেস্ট খেললে ঝুকি থাকবে কিনা। তার চোটের জায়গা খানিকটা ফুলে আছে আর ভেতরে খানিকটা তরলও জমে আছে, এমনটাই ধরা পড়ে রিপোর্টে।
ঘটনাসূত্রে এরপর থেকেই দুই দিন ধরে ব্যাটিং ছাড়লেন তামিম। সোমবার শরীরের ডান পাশে একটু ব্যথাও অনুভব করেছেন। ফলে তাকে নিয়ে কোনোধরনের ঝুঁকি নেওয়ার সাহস করছেন না ফিজিও-ট্রেনাররা।
দূর্ভাগ্যবশত, টানা চারটি টেস্ট থেকে বাইরে থাকতে হচ্ছে তামিমকে। বরাবরই, টেস্ট ক্রিকেটের প্রতি ভালেবাসা বা ইচ্ছা একটু বেশি তামিমের।তাই আক্ষেপ টা ও একটু বেশি। সেই আক্ষেপ বুকে নিয়েই অপেক্ষায় আছেন ফেরার। সংবাদ সম্মেলনে তামিম নিজে আরো জানায় যে কয়েকদিন পর শুরু করবেন ব্যাটিং। পুরোপরি ফিট হয়ে নামতে চান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আর প্রস্তুতির অংশ হিসেবে খেলবেন বিসিবি একাদশের হয়ে এবং সেটা ক্যারিবিয়ানদের বিপক্ষে।


No comments